বন্ধু তোর লাইগ্যা রে

অনেকদিন আগে যখন দোহার সবে পথচলা শুরু করেছে, ভার্সিটিতে এই গানটা শুনেছিলাম। সৈয়দ শা নূরের নাম সেই প্রথম শোনা। খুব জানার ইচ্ছে ছিল তার সম্বন্ধে, জানা হয়নি। তবু দূর থেকে কালিকাদার দলকে এই গানটা যখন করতে শুনেছিলাম, তখন বুকের ভেতর কী যেন একটা হয়েছিল। অনেকদিন পর ইস্নিপ্স্‌-এ গানটা আবার খুঁজে পেলাম।

Get this widget | Track details | eSnips Social DNA

বন্ধু তোর লাইগ্যা রে, আমার তনু জড়-জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি-ঘর
বন্ধু তোর লাইগ্যা রে...

অরণ্যা-জঙ্গলার মাঝে আমার একখান ঘর
ভাইও নাই বান্ধবও নাই মোর কে লইব খবর

বটবৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে
ডাল ভাঙ্গিয়া রৌদ্র উঠে আমার কর্মদুষে

নদীর পাড় ঘুরিতে গেলাম নদীরও কিনারে
নদীরও কিনারে বানাইয়া-
আমারে দেখিয়ারে নৌকা সরে দূরে দূরে

সৈয়দ শা নূরে কান্দই নদীর কূলে বইয়া
পার হইমু পার হইমু করয়্যা দিন তো যায় চলিয়া রে
বন্ধু তোর লাইগ্যা রে...

Comments