হার্ড বয়েল্ড ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড

আজ সারাদিন বৃষ্টি পড়ছে... একগাদা মনখারাপ।

বাস্তব ও কল্পনার দুনিয়াকে একসাথে ধরার চেষ্টা ইলিয়াসের পর বাংলা লেখায় বড় একটা দেখি না। বাংলা বই-ও অনেকদিন পড়া হয় না। আজকেও হারুকি মুরাকামির একটা উপন্যাস পড়ছিলাম।
হার্ড বয়েল্ড ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। শুরুতে ভালো হলেও শেষটা কীরকম যেন। এত যত্নে কল্পনার জগত তৈরি করে শেষে একশৃঙ্গ ইউনিকর্ন, দ্বাররক্ষক, ও দেহবিযুক্ত বন্দী ছায়ার স্বাধীনতার সন্ধানের কল্পনার জগত, শহরটাকে যুক্তিগ্রাহ্য করতে গিয়েই কোথায় একটা আটকে গিয়েছে ভাললাগা...

Comments