এত বেশি কথা বলো কেন?--শঙ্খ ঘোষের একটি কবিতা
এত বেশি কথা বলো কেন ? চুপ করো শব্দহীন হও শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর লেখো আয়ু লেখো আয়ু ভেঙে পড়ে ঝাউ , বালির উত্থান , ওড়ে ঝড় তোমার চোখের নিচে আমার চোখের চরাচর ওঠে জেগে স্রোতের ভিতরে ঘূর্ণি , ঘূর্ণির ভিতরে স্তব্ধ আয়ু লেখো আয়ু লেখো আয়ু চুপ করো , শব্দহীন হও